Home »
» ঠিক টু সঠিক Road to Marifat
August 28, 2021
ঠিক
টু সঠিক
Road to Marifat
-আশেক মুর্শেদ
উয়ায়ছী।
শরিয়ত ঠিক
তরিকত সঠিক।
শরা-শরিয়ত
ছাড়া কেউ পৌছেনা তরিকত;
তরিকতে না
ডুবলে, ঠিক হবে না কারো শরিয়ত।
শরিয়ত মিঠা
হয় তরিকতের নিয়মে;
তরিকত তিতা
থাকে শরিয়ত বিহনে।।
তরিকত পরে
যাও মারিফতের সাধনে
মারিফতে
দেখা যাবে ঈশ্বর দুই নয়নে।
নয়ন সবার
ক্যামেরা, মেমরী হল ব্রেন
ব্রেনে যা জমা থাকে তা সবাই আগেই দেখে থাকেন।
যা অদেখা দেখি
তরিকতের জ্ঞানে
এর বাস্তবতা
মিলে হাকিকত সন্ধানে
হাকিকতের
সন্ধানে মিলে যাহা কুরআনভিত্কি
কিছু বয়ান করি আল্লাহ রহমতের মালিক-
আসল কুরআন কি, কোনখানে?
পুলসিরাত কোন পানে? মিলবে হাকিকতের
সন্ধানে
হাসর-নশর, বেহেস্ত-দোজখ সিদরাতুল
মুনতাহা,
অফুরন্ত দু’নয়নে মিলবেনা মুর্শিদ বিহনে।
শুধু শরিয়তে
মাতাল হতে পারবেনা তুমি; রোড টু মারিফাত বিনা সন্ধানে ।
আশেকের নয়ন
জুড়াবে, প্রান জুড়াবে মুর্শিদ এর জ্ঞানের চরণে।।
-- লেখার তারিখ ১২ সেপ্টেম্বর ২০১৪ঈসায়ী। fb/ashek.murshed