Friday, April 14, 2023

খাজা ওয়েছ কারনীর মোলাকাত না হওয়ার সম্বন্ধে হেকায়েত ও রমুজাত বয়ান॥ -মসনবী- শাহ আব্দুর রহিম (রহ)।

 মসনবী- শাহ আব্দুর রহিম (রহ)

শোনহে আকেল কহি খোলাসা তোমায় ॥ বহুত কেতাব বিচে এয়ছা দেখা যায়* 

জাহেরাতে মোলাকাত রছুলের সাতে ॥ ওয়েছ কারনী নাহি পায় জাহানেতে*

বোজারগের জবানিতে পাঞ্জাব হাতায়॥ শুনেছি, নকল যাহা শুনাই তোমায়* 

ছহি গলতের মেরা না আছে তমিজ॥ পুরানা কালের কথা বোঝহে আজিজ* 

হাদিছ তারিখ যাহা দেখি আসিয়াছে॥ সব মোহাদ্দেছ নাহি সব পাইয়াছে*

বেশী পাইয়াছে কেহ কেহ কিছু কম॥ এছুরাতে আসিয়াছে পাওয়ার রছম* 

যখনের বাত যদি তখনি লিখিত॥ তামাত বয়ান তবে কেতাবে মিলিত* 

কোনই কেতাব তেয়ছা লিখা দেখি নাই॥ সে কারণে সব কথা কেতাবে না পাই* 

দানেশ লোগের মুখে এসেছে বয়ান॥ জাহানী আদত এয়ছা বুঝ মেহেরবান* 

খিয়াল রাখিয়া দেলে জাহানের হাল॥ শুনিয়াছি কহি সোন নকল আহওয়াল* 

দুইশ পঞ্চাশ সাল আগে রছুলের॥ পয়দাশ জমানা হয় খাজে ওয়াছের* 

জাহানের কোন ধর্ম্মে আগে নাহি ছিল॥ রছুলের এন্তেজারে জমানা কাটীল* 

পয়গাম্বর হওয়া বাত শুনে রছুলের॥ না পৌছে খেদমতে মাতা জইফা খাতের* 

খেদমত করিতেন জইফা মাতার॥ না পারেন রছুলের করিতে দিদার* 

যখনে জইফা মাতা কাছে না রহিল॥ রছুল খেদমতে যাওয়া খিয়াল উঠিল* 

তখনে রছুল সাতে দেখার আসায়॥ অয়েছ কারনী গিয়া পৌছে মদিনায়* 

পৌছিতে নবির বাড়ি ঘন্টা ভর আগে॥ ফরমালেন নবি বিবিয়ানের নজদিগে* 

বড়া এক বুড়া মর্দ্দ জইফ ছুরাতে॥ সেতাব পৌছিবে এসে মেরা মাকানেতে* 

নিকালিয়া যাই আমি এসে পোকারিবে॥ বাড়ি নাই রছুলুল্লা এরূপে কহিবে* 

এতেক বলিয়া নবি নিকালিয়া যায়॥ তখনে অয়েছ কারনী পৌছেন তথায়* 

পোকারিল রছুলেরে কহে বিবিয়ান॥ মোকানেতে নাহি নবি রছুল দিওয়ান* 

পুছিলেন গিয়াছেন কোথা পয়গাম্বর॥ জওয়াব দিলেন কিছু না জানি খবর* 

ফের পৌছে ঘরে নবি আসিবেন কবে॥ কহেন বলিতে তাহা কেহ না পারিবে* 

এতেক শুনিয়া খুব হইয়া হয়রান॥ কান্দিয়া কাটীয়া কাল আখের নিদান* 

বিদায় হইয়া যায় এমন দেশেতে॥ থাকিতেন যেথা তিনি কারণ বনেতে* 

হজরত অয়েছের বিদায়ের পরে॥ পৌছিলেন রছুলুল্লা আপনার ঘরে* 

যেরূপেতে বুড়া পীর হইল হয়রান॥ বয়ান করিল হাল যত বিবীয়ান* 

কিছু না কহেন নবি চুপ হয়ে রয়॥ এ ছুরাতে কত দিন গোজারিয়া যায়* 

ফের এক দিন খাজে অয়েছ কারাণে॥ হলেন রওয়ানা জেতে নবির মাকানে* 

পৌছিবার ঘন্টা ভর আগেতে রছুল॥ সাবেক ছুরাতে করে তামাম কোউল* 

মোকান হইতে যবে নিকালিয়া গেল॥ তখনি ওয়াছ কারণী তথায় পৌছিল* 

পোকারিল বিবীয়ান করেন উত্তর॥ না পারি কহিতে হাল নবির খবর* 

সাবেক ছুরাতে হয় ছওয়াল জওয়াব॥ আখেরে না পেয়ে দেখা হইয়া বেতাব* 

পড়িয়া দহলিজ বিচে গড়াগড়ী দিয়া॥ পেরেসান হয়ে খুব কান্দিয়া কাটীয়া* 

রওয়ানা হইয়া যায় কারণ জঙ্গলে॥ এ ছুরাতে তিনবার বেতাবির হালে* 

দেখা করিবারে গিয়া সাতে রছুলের॥ নাহি পায় দেখা থাকে আফছোছ দেলের* 

তেছরা বারেতে এয়ছা পৌছে বিবীয়ান॥ এহি বুড়া গুনাগার কেয়ছা না ফরমান* 

দেখা নাহি দেন আপে কিসের কারণে॥ কাফেরেতে দেখে তুঝে এহিত জাহানে* 

তাহা হতে বদলোগ কেয়ছা বুড়া পীর॥ নাহি দেন দেখা আপে কিশের খাতির* 

ফরমালেন রছুলুল্লা শোন বিবীজান॥ গুনাগার নহে এহি আসরাফ ইনছান* 

না হবে আছহাব নাহি দেখিবে আমায়॥ তাবাইন রবে ভবে বেহ্তার ছিগায়*

এহিত ইরাদা বটে খোদায় তালার॥ কি ছুরাতে দিব দেখা বোঝ সমাচার* 

দোছরা ছবর তার মাতা জাহানেতে॥ বহুত জইফা বুড়ি আছেন হায়াতে* 

অয়েছ খেদমত তার করে হামেসায়॥ না পারিবে জেতে আর দেখিলে আমায়* 

এয়ছাই আশক মেরা সেহি নামদার॥ দেখিলে আমাকে ভবে না বাচিবে আর* 

বিবীয়ান কহে মোরা আশক তামাম॥ তবেত বাঁচিয়া আছি আছিত ইছলাম* 

ফরমালেন নবি হও তোমারা আশক॥ না আছ তাহার মতে এস্কেতে গরক* 

তিন রকমের আছে আশক আমার॥ তনের জানের আর নুরের উপর* 

তনের জানের হও আশক সবায়॥ যতক্ষন জান তনে চাহিবে আমায়* 

তাহা বাদে দেহ মেরা দিবে ছাপাইয়া॥ তোমাদের হদ এহি দেখহে বুঝিয়া* 

অয়েছ কারণী মেরা সে ছুরাতে নয়॥ দেখিবেক যখনেতে নজরে আমায়* 

তখনে মিলিয়া যাবে নুরেতে আমার॥ কবজ হইবে জান সোন সোমাচার* 

উম্মাত কারণে মেরা অয়েছ কারণী॥ মাঙ্গিবেক দোওয়া যাহা বেশক তখনি* 

হইবে কবুল তাহা আল্লাহ্র দরগায়॥ খিলাফতে খিরকা আমি দিয়া যাব তায়* 

হইবে খলিফা এহি রাজ রমুজাত॥ জাহের বাতেন খোদা আউয়াল আখের* 

কহিয়া বিবীয়ানে নবি এয়ছা বাত॥ কত দিন পরে খোদে করেণ ওফাত* 

খবর পাইয়া খাজে অয়েছ কারান॥ পেরেসান কেন্দে কেটে ভাবিয়া নিদান* 

বুঝিলেন দেখা নাহি হইল নছিফ॥ জিয়ারত করে আসি মাজার সরিফ* 

রওয়ানা হলেন দেলে এতেক ভাবিয়া॥ মদিনার কি নারেতে পৌছিলেন গিয়া* 

বড়া এক গাছ দেখে ছায়াতে তাহার॥ বসিলেন জিজ্ঞাসিতে খবর রাহার* 

আচানক এক লোগ আসিয়া দৌড়িয়া॥ তারা তাড়ি নাম ধাম পৌছে হাঁপাইয়া* 

কহিলেন সবে মুঝে ওয়ায়েছ বলে॥ এমন দেসেতে থাকি কারান জঙ্গলে* 

নাম শুনে কহিলেন তবেত আপনি॥ পাইয়াছি আর মুঝে নাহি পেরেসানি* 

কহিলেন কেয়ছা ভাই পাইয়াছ॥ না পারি বুঝিতে যাহা তুমি কহিতেছ* 

কহিলেক হই আমি খাদেম রওজার॥ হুকুম পেয়েছি এয়ছা সোন নামদার* 

আসিতেছে মেরা পাছ অয়েছ কারণী॥ না দেও আসিতে তাকে ফিরাও এখনি* 

ফলানা গাছের নিচে রয়েছে বসিয়া॥ বাজ রাখ তাকে যাও সেতাব চলিয়া* 

সে কারনে আসিয়াছি শোন নামদার॥ ফেরেন না দিব জেতে আরজ আমার* 

এতেক শুনিয়া পীর হইয়া হয়রান॥ খাদেমেরে এ ছুরাতে করেণ ফরমান* 

আরজ করহে গিয়া রওজাতে নবির॥ তকছির করিয়া মাফ ডাকেন ফকীর* 

শুনিয়া খাদেম গিয়া করে মোনাজাত॥ হুকুম শুনিতে পায় নবির নিহাত* 

ফরমালেন কহ গিয়া সেহি বুড়া পীরে॥ না আছে তক্ছির তার আমার হুজুরে* 

এ কারণে মানা করি আসিতে তাহায়॥ দেখার খাতেরে হবে উঠিতে আমায়* 

যখনে উঠিব আমি কবর হইতে॥ কায়েম করিবে আল্লা রোজ কিয়ামতে* 

কিয়ামত হয়ে যাবে টুটীবে সংসার॥ রহমত নাজেল বাকী রহিবে আল্লার* 

সে কারনে বলি তাকে ফিরিয়া যাইতে॥ না আসে মাজার মেরা নজরে দেখিতে* 

এতেক ফরমান শুনে খাদেম দৌড়িল॥ হজরত অয়েছ কাছে সোমাচার দিল* 

গুনিয়া কাছার খেয়ে পড়ে জমিনেতে॥ উলাট পুলাট দেহে কান্দে বেহুসিতে* 

থোড়া ঘড়ি বাদে উঠে রওয়ানা হইয়া॥ কারণ জঙ্গলে ফের পৌছিলেন গিয়া* 

গম পেরেসানি হালে কত দিন যায়॥ খেদমতে দিলেন জাগা আলি মোরতুজায়* 

তাজ কিরাতল আউলিয়াতে ফরিদ আত্তার॥ লিখেছেন ইবারতে এহি সোমাচার* 

খাজে অয়েছ কারনী শেষ ওমরেতে॥ পৌছিয়া ছিলেন গিয়ে আলীর খেদমতে* 

হজরত আলীর সহ মাবিয়ার সাতে॥ ফোরাত নদীর ধারে ছেফিল জাগাতে* 

বড়া ধুম ধামে হয় যখনে লড়াই॥ সে ওক্তে আলীর দলে হইয়া ছিফাই* 

মাবিয়ার সাতে খুব লড়াই করিতে॥ অয়েছ কারনী হন সহিদ তাহাতে* 

আবুল কাছেম জালালদ্দিন গোরগানি॥ ছিলেন মুরিদ হিছামদ্দিন এমনি* 

এদোন মুরিদ ছিল খেদমতে হাজের॥ দফন করেন তন পীর সহিদের* 

লেখেন মওলানা জামি সওয়া হেদ বিচে॥ খুদিতে কবর তার থোড়া কিছু নিচে* 

পাথর এক নিকালিল লম্বা চওড়া হাল কবর ছাপান যায় এরূপ মিছাল* 

ধরিয়া খেঁচিয়া তাকে উঠাইয়া নিল॥ তৈয়ারী কবর তার নিচেতে পাইল* 

দেখিলেন নিঘা করে সেহি কবরতে॥ জামা দান কাপড়ের বাক্স জেয়ছা তাতে* 

তুলিয়া লইয়া দেখে করিয়া নজর॥ কাফন তৈয়ার আছে তাহার ভিতর* 

পছন্দ হইল সেহি কাফন এয়ছায়॥ আওলাদ আদমের তৈয়ারীতে নয়* 

পিন্দাইয়া সেহি জামা সেহি কবরেতে॥ দফন করিয়া দেয় মুরিদ সবেতে* 

সেহি পাথর উপরেতে দিয়া বিছাইয়া ॥ করিল আঞ্জাম কাম মাটী চাপাইয়া* 

এহিতক লিখিয়াছে জামি নামদার॥ দিবাচাতে দেখ এহি কেতাবে আমার* 

লিখেছি হাদিছ ভাব এহি বুঝা যায়॥ ফরমালেন রছুলুল্লা উম্মাত সবায়* 

অয়েছের নিকটেতে পৌছিবে যখনে॥ মাঙ্গে যেন মাফ তোমা সবের কারণে* 

শওয়া হেদে লিখা আছে হাদিছ আখবার॥ করিলেন রিওয়ায়েত হজরত ওমার* 

শুনেছি কহিতে আমি রছুল খোদায়॥ রাবি আর মাজারের ধরে উপমায়* 

বেহেস্তে দাখেল হবে সাফায়াতে তার॥ দিলাম হাদিছ তাহা দেখ নামদার* 

কতেক তারিফ আর আছে কেতাবেতে॥ জানেন ওলামা লোগ না চাহি লিখিতে* 

তাজকিরাত আউলিয়াতে ফরিদ আত্তার॥ লেখে নিজ ইবারতে এহি সোমাচার* 

রাবি মাজারের বকরী পশম মাফিক॥ সাফায়াত কবুল হবে আল্লার নজদিগ* 

হজরত উমর আলী মোরতুজার॥ কারণে পৌছায় দেয় নবির খিরকায়* 

এক দাঁত সহিদ সোগে নবি মোস্তফার॥ ভাঙ্গিয়া ফেলেন সব দাঁত আপনার* 

তামাম ইছলামে জানে দলিলে কি কাম॥ জাহানে মোশহুর ভেবে নাহি লিখিলাম* 

তাজকিরাতে লিখা আছে এভাবেতে বাত॥ আবুল কাছেম গোর গাণি অয়েছি ছিফাত*

 খান্দানের পহেলায় পহেলা মুরিদ॥ ইবারতে এহি বাত এনেছে তাকিদ* 

এক্ষনে আকেল তুমি বোঝ জাঁহাঙ্গীর॥ হইয়াছে কিনা হক দলিল বাহির* 

অয়েছি খান্দান হয় জাহানে আশল॥ যতেক তরিক আর ইহার নকল* 

বাছরিয়া খান্দানেরে এয়ছাই জানিবে॥ তাহাও আশল বে যেরূপ কেতাব* 

এ দুই খান্দান হতে তরিক তামাম॥ এক্ষনেতে জারি যাহা দেখ নেকনাম* 

তাহা বিচে এক বাত করিবে খিয়াল॥ দুই রকমের আছে তরিকের হাল* 

মোকবুল তরিক আ মোরদুদ তরিক॥ এ দুই রকমে বাত জানিবেক ঠিক* 

কোরাণ হাদিছ আর কালামে পীরের॥ হুবাহুব মিল সাতে যেহি তরিকের* 

সেহিত তরিক সব বেশক মোকবুল॥ ইহা ছিওয়া যে তরিক সকলি অদুল* 

শোনহে আকেল কর এক্ষনে বিচার॥ আছে কিনা জারি ভবে তরিক আমার* 

মেরা তরিকের বড় পীরের ছিফাত॥ হাদিছে মৌজুদ চেয়ে দেখ নেকজাত* 

এরূপ তারিফ অন্য পীরের সানেতে॥ না দেখি হাদিছ বিচে দেখ নজরেতে* 

হজরত আলীর সাতে মোলাকাত হয়॥ ফরিদ আত্তার ইহা আনে তাজকেরায়* 

তরিক যে আছে জারি আনে দলিলেতে॥ ছাহেবে জাদত্ত্বাকওয়া তায়াররফ হতে* 

এক্ষনে যে আছে সেহি খান্দান জাহানে॥ তাহার দলিল চেয়ে দেখ মেরা পানে*

বিশ্বনবী হযরত মুহম্মদ (ছা.) ও তাঁর আহলে বায়েত বইটি প্রত্যেক রাসূল অনুসারী ও অনুসন্ধিৎসা পাঠকদের জন্য ..

বিসমিল্লাহির রাহমানির রাহিম রাসূল (ছা.) জীবনি সম্পর্কে স্বচ্ছ ও সত্য জ্ঞানার্জনে বইটিতে যা যা পাবেন তা সংক্ষেপে নিন্ম: হযরত মু...