“খোদা দেখা”
উৎসর্গ আমার মুর্শিদ ঃ ফকির শাহ আশেক মোরশেদ সুজন উয়ায়েছী কে।আমি আল্লাহর পাপী বান্দা
আমার উপায় নাই,
মাফ করে দাও তুমি খোদা
তোমার মহিমায়।।
পাপ সাগরে ডুবে গেছি
দুনিয়ার মায়ায়,
বেলাশেষে হিসাব কষে
মিল নাহি পাই।।
তোমার রহমতের ভান্ডার
কভু না ফুড়ায়,
তাইতো আমরা পাপী যারা
তোমার আশ্রয় চাই।।
ইহকাল আর পরকাল
বলতে বুঝি তোমায়,
তাইতো খুঁজে ফিরি উপায়
উয়ায়েছীর দরগায়।।
খোদা সাক্ষাতে বিশ্বাস যদি না করে,
করবে না মাফ তুমি তারে।
বিচলিত আমি মুক্তির আশায়
দেখা দাও তুমি, দেখা দাও আমায়।।
মুহাম্মদের বাতেনী খলিফা
খাজা উয়ায়েছ,
আলীর ও প্রধান জাহেরী খলিফা
খাজা উয়ায়েছ,
খাজার উছিলায় আমি পানা চাই।।
উয়ায়েছ করনী তোমার প্রিয় বান্দা,
সম্মান দিয়েছ তাকে, দিয়ে নবীর খিরকা।
ছুটে চলেছি আমি, পেতে সেই দীক্ষা,
র্প্ণূ করতে শিক্ষা, দেখা দাও আমায়।।
আনোয়ার ।
১৫.১২.২০১৯





